• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ২১ জুন ২০২৬, ১৭:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ওয়ানডে সিরিজ হারের জবাবটা দারুণভাবেই দিলো অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে শুধু সিরিজে ধবলধোলাইই করেনি, পাঁচ বছর আগে বাংলাদেশের কাছে হারের প্রতিশোধও নিয়েছে তারা। চট্টগ্রামে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৯ রান করা বাংলাদেশকে ৯ ওভার বাকি থাকতেই উড়িয়ে দেয় মিচেল মার্শের দল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ আরও বিবর্ণ, আরও এলোমেলো। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ১০৯ রান তুলতে পারে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার জয়ের বন্দরে যেতে সময় লাগে মাত্র ১১ ওভার।

প্রথম ম্যাচে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে জয়ের ব্যবধানটাকে আরও বড় করে নিজেদের শক্তির জানান বেশ ভালোভাবেই দিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশের ব্যাটিং স্রেফ ডুবিয়েছে। প্রত্যেক ব্যাটসম্যান উইকেটে গিয়েছেন আর ফিরেছেন। ছিল না কোনো দায়িত্ববোধ। ছিল না লড়াই করার মানসিকতা। শট খেলেছেন অনায়েসে। তাতে ডেকেছেন বিপদ। উইকেটের বৃষ্টিতে স্কোরবোর্ড যেন থমকে গিয়েছিল। রান করা নয়, উইকেট হারানোর প্রতিযোগিতাই যেন করছিলেন ব্যাটসম্যানরা।

স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় যা করার করেছেন। ৫১ বলে ৩টি চার ও ছক্কায় ৬১ রান করেন। এছাড়া রিশাদ হোসেন কেবল ১৬ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পাওয়ার প্লে’র ৬ ওভারে স্কোরবোর্ডে রান মাত্র ২২। উইকেট নেই ৩টি। দলের অর্ধেক ব্যাটসম্যান সাজঘরে ফেরেন ৩৬ রানে। তানজিদ (৫), সাইফ (১), পারভেজ (১), নুরুল হাসান (৬) ও শামীম (০) উইকেটে গিয়েছেন আর ফিরেছেন।

ষষ্ঠ উইকেটে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাওহীদ ও রিশাদ। ২০ বলে ২৬ রান যোগ করেন তারা। নিখিল চৌধুরীর বলে রিশাদ ফিরতি ক্যাচ দিয়ে ফিরলে বাংলাদেশ আবার বিপদে পড়ে। সেখান থেকে তাওহীদের একার লড়াইয়ে বাংলাদেশের রান কোনোমতে একশ পেরিয়ে যায়। মান বাঁচে। তাওহীদ ৪১ বলে তুলে নেন টি-টোয়েন্টির সপ্তম ফিফটি। কিন্তু তার একার লড়াই বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল না।

আগের ম‍্যাচে ২ ওভারে ৩৯ রান দেওয়া পেসার স্পেন্সার জনসন এবার ৪ ওভারে ৬ রানে নিলেন ২ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৪ ওভারে সর্বনিম্ন রান ছিল ড‍্যানিয়েল ভেটরির। নিউ জিল‍্যান্ডের বাঁহাতি এই স্পিনারের বোলিং ফিগার ছিল ৪-১-৬-৩। দুটি করে উইকেট নেন ন‍্যাথান এলিস ও অ‍্যাডাম জ‍্যাম্পা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৫৪ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়। ব্যাট হাতে ঝড় তোলেন মার্শ। ৭ চার ও ৪ ছক্কায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ২৮ বলে করেন ৬০ রান। এছাড়া জস ইংলিশ ১৭, কোনোলি ১৫ এবং শেষে টিম ডেভিড ৩ বলে ২ ছক্কায় ১২ রান তুলে দ্রুত জয় নিশ্চিত করেন।

/অ

  • বাংলাদেশ-অস্ট্রেলিয়া
  • ক্রিকেট
  • হোয়াইটওয়াশ
এ সম্পর্কিত আরও খবর
লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী
লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী
হোয়াইটওয়াশ এড়াতে একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে একাধিক পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে একাধিক পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ
মেসির হ্যাটট্রিকে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার জোয়েল ডেভিস
মেসির হ্যাটট্রিকে মুগ্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটার জোয়েল ডেভিস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।